|
রূপগঞ্জে আওয়ামীলীগ সমর্থিত মেয়রকে শেল্টার দিয়ে বিএনপি নেতাদের এলাকায় মহড়া
নতুন সময় প্রতিবেদক
|
![]() রূপগঞ্জে আওয়ামীলীগ সমর্থিত মেয়রকে শেল্টার দিয়ে বিএনপি নেতাদের এলাকায় মহড়া স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামীলীগের প্রচারণায় অংশ নেওয়ায় দেওয়ান আবুল বাশার বাদশাকে কাঞ্চন পৌর বিএনপির সহ-সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়। পরে দেওয়ান আবুল বাশার বাদশা আওয়ামীলীগে যোগ দেন। পরে চলতি বছরের ২৬ জুন কাঞ্চন পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী দেওয়ান আবুল বাশার মেয়র পদে বিজয়ী হন। গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে দেওয়ান আবুল বাশার বাদশা পলাতক ছিল। সোমবার বেলা ১২ টার দিকে কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান ও কাঞ্চন পৌর যুবদলের সদস্য সচিব কোহিনুরসহ বিএনপি নেতারা মিলে দেওয়ান আবুল বাশার বাদশাকে শেল্টার দিয়ে কাঞ্চন বাজারে মহড়া দেয়। সরকারিভাবে কাঞ্চন পৌরসভা ও তারাব পৌরসভার মেয়রসহ সারাদেশের মেয়রদের স্বস্ব পদ থেকে অব্যাহতি দেয়। সরকারি নির্দেশনা উপেক্ষো করে কয়েকজন বিএনপি নেতাকর্মী মিলে দেওয়ান আবুল বাশার বাদশাকে কাঞ্চন পৌরসভায় মেয়রের চেয়ারে বসান বলে অভিযোগ করে স্থানীয়রা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
