মঠবাড়িয়ায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা
রেজাউল ইসলাম,মঠবাড়িয়া
প্রকাশ: Wednesday, 14 August, 2024, 6:04 PM
মঠবাড়িয়ায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা
পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা জামায়াতে ইসলামী কর্তৃক মঠবাড়িয়া উপজেলার কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ বুধবার (১৪ই আগস্ট) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মঠবাড়িয়া শাখা কার্যালয়ে মঠবাড়িয়ায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সাথে এক মতবিনিম সভা অনুষ্ঠিত হয়।
মাওলানা মাহমুদ নবীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয় এবং উপজেলা সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামাতের আমির অধ্যাপক শরীফ মোঃ আব্দুল জলিল, বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজাল হোসেন, পৌর আমির আব্দুল মালেক মীর, শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি আবুল বাশার,বায়তুল মাল সম্পাদক আল আমিন, ছাত্র শিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীল শফিউল্লাহ প্রমূখ ।