নেত্রকোনার দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজে নানা আয়োজনে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ ও শুভেচ্ছা ক্লাস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষ নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেয়া হয়। পরবর্তিতে কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার এর সভাপতিত্বে, দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী সানজিদা আক্তার শিমুর সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক দিলোয়ারা বেগম, গৌতম কুমার মল্লিক, সিনিয়র প্রভাষক আক্তারুজ্জামান আব্বাসী, আবু সাদেক, তোবারক হোসেন খোকন সহ অন্যান্য প্রভাষক ও শিক্ষার্থীগণ।
বক্তারা বলেন, নিয়মিত ক্লাশে উপস্থিতি এবং মাসিক পরীক্ষায় অংশগ্রহন সহ শিক্ষার্থীদের মেধা বিকাশে কলেজের সকল সহপাঠ কার্যক্রমে অংশগ্রহন করতে হবে। শিক্ষা জীবনে ভালো রিজাল্ট করতে হলে পড়াশোনার কােন বিকল্প নাই। কলেজের নিয়ম মেনে সকলকে প্রতিদিন ক্লাশে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়। আলোচনা শেষে, দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।