ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬ ● ১২ আশ্বিন ১৪৩৩
‎ময়মনসিংহে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়
‎মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Saturday, 26 September, 2026, 11:26 AM

‎ময়মনসিংহে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়

‎ময়মনসিংহে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়

ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে সংশোধিত আইন বাস্তবায়নে ব্যবসায়ী মালিক সমিতির সদস্যদের করণীয় নিয়ে ময়মনসিংহে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে নগরীর মেজবানখানা রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
‎
‎ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন-২০২৬ বাস্তবায়নে বিভিন্ন ব্যবসায়ী মালিক সমিতির সদস্যগণের করণীয়’ শীর্ষক এ মতবিনিময় সভায় সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে আইন বাস্তবায়ন এবং তামাকের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করা হয়।
‎
‎সভায় সভাপতিত্ব করেন নাটাব ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। এতে বিভিন্ন ব্যবসায়ী মালিক সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।
‎
‎সভাপতির বক্তব্যে মোশাররফ হোসেন বলেন, সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আইন সম্পর্কে ব্যবসায়ীদের সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ প্রতিষ্ঠানে আইন মেনে চলার পরিবেশ নিশ্চিত করতে হবে। তামাকের ক্ষতিকর প্রভাব থেকে মানুষকে সুরক্ষিত রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

‎সভায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের ক্ষেত্রে ব্যবসায়ীদের করণীয় ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়। পাশাপাশি আইন বাস্তবায়নে ব্যবসায়ীদের ভূমিকা এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত গ্রহণ করা হয়।
‎
‎আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে সংশোধিত আইন বাস্তবায়নের ক্ষেত্রে ব্যবসায়ীদের করণীয় ও দায়িত্ব সম্পর্কে অবহিত করা এবং সংশ্লিষ্টদের মতামত গ্রহণই এ মতবিনিময় সভার মূল উদ্দেশ্য।
‎

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status