|
রাঙামাটি রাজস্থলীর সীমান্ত সড়কে চাঁদের গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২,আহত ৬
নতুন সময় প্রতিবেদক
|
![]() রাঙামাটি রাজস্থলীর সীমান্ত সড়কে চাঁদের গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২,আহত ৬ গত মঙ্গলবার (১৩ আগষ্ট) সন্ধ্যা ৬ ঘটিকার সময় থুম পাড়া জুরাছড়ি উপজেলার পান কাটা ছড়া যাওয়ার পথে একটি চাঁদের গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের কাজ শেষ করে চাঁদের গাড়িটি বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজার হতে বাজার করে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিল। পানকাটা ছড়া নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাঁদে পড়ে যায়। গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনাস্থলেই গাড়িতে থাকা চালকের মৃত্যু হয়।অন্য সাতজন কে স্থানীয়রা উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে আনার পথে আরেক জনের মৃত্যু হয়। আহতের মধ্যে চার জনের অবস্থা গুরুতর হওয়াতে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয়েছে বলে মেডিকেল অফিসার সৌমেন্দ্র নাথ জানান। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সৌমেন্দ্র নাথ জানান, মঙ্গলবার রাত ৭ টায় হাসপাতালে দুর্ঘটনা কবলিত এলাকা থেকে আটজন রোগী আনা হলে ২জনকে মৃত পাওয়া যায়। অপর ৬জনের মধ্যে চার জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।দুইজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
