রাজারহাটে বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে বিভিন্ন মন্দির কমিটির মত বিনিময়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 14 August, 2024, 4:04 PM
রাজারহাটে বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে বিভিন্ন মন্দির কমিটির মত বিনিময়
রাজারহাটে বিভিন্ন মন্দিরের ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নেতৃবৃন্দ
রাজারহাটে সনাতনীদের নিরাপত্তা নিশ্চিত ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন মন্দিরের ধর্মীয় নেতা ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার দিনব্যাপী তারা উপজেলার ব্রাহ্মণ পাড়া বকুলতলা সার্বজনীন দূর্গা মন্দির,ছিনাই বানেশ্বর নীলকন্ঠ দূর্গা মন্দির,কামারপাড়া দূর্গা মন্দির,বাড়াইপাড়া দুর্গা মন্দির,ঠাকুর ভাষা কালী মন্দির,তালতলা কালী মন্দির,দেওদাপাড়া দূর্গা মন্দির,বানেশ্বর নীলকন্ঠ সর্বজনীন দূর্গা মন্দির এবং সিন্দুর মতি সর্বজনীন দূর্গা মন্দিরের নেতাদের সাথে মতবিনিময় করেন।
এ সময় রাজাহাট উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আল মিজান মাহিন, হাসান জিহাদি,আরিফুল ইসলাম, তোফায়েল ইসলাম,মোহাম্মদ মিনহাজুর রহমান,মশিউর রহমান,সুজন সহ অনেকে উপস্থিত ছিলেন।