ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
টাঙ্গাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 13 August, 2024, 5:11 PM

টাঙ্গাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইলে ডোবার পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু জুনায়েদ হোসেন (২) দেলদুয়ার সদর উপজেলার আলসা উত্তরপাড়া গ্রামের তাহের মিঞার ছেলে।

আজ  মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে সদর উপজেলার করটিয়া মাদারজানী গ্রামে ডোবা থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পরিবার সূত্রে জানা যায়,  শিশুটির বাবা ও মা  দু'জনেই চাকরি করেন। বাবা ঢাকায় ও মা টাঙ্গাইল সদর উপজেলা পরিষদে চাকরি করেন।চাকুরী করার সুবিধার্থে মৃত শিশুটির মা তার বাবার বাড়ি মাদারজানী গ্রামে বসবাস করতেন । প্রতিদিনের ন্যায় সন্তানকে কে নানির কাছে রেখে মা ঝুমা বেগম অফিসে যান। মা অফিসে যাওয়ার কিছুক্ষণ পর থেকেই শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর নানা বাড়ির পাশে ডোবায় ভাসমান অবস্থায় শিশু জোনায়েদকে দেখতে পায় স্থানীয়রা। পরে শিশুটিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায়  শোকের মাতম চলছে।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status