খানসামায় রাস্তা পরিষ্কারে নামলো সাধারণ শিক্ষার্থীরা
নুর-আমিন,খানসামা
প্রকাশ: Tuesday, 13 August, 2024, 4:14 PM
খানসামায় রাস্তা পরিষ্কারে নামলো সাধারণ শিক্ষার্থীরা
খানসামা উপজেরার বিভিন্ন সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে উপজেলা খানসামা বাজার এলাকায় সড়ক পরিষ্কারে নামে শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলনের সময় শহরের বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উপজেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইটপাটকেল-লাঠিসোটা পরিষ্কারসহ নানা আবর্জনা পরিষ্কার করে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন ময়লা-আবর্জনা সরিয়ে নিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঝাড়ু ও বেলচা, কোদাল দিয়ে রাস্তা পরিস্কার করতে দেখা গেছে। এসময় ময়লা, ফুটপাতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করে তা ব্যাগে তুলে নেন।
পরিস্কার-পরিচ্ছন্নতা অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, আমরা সবাইকে শান্ত থাকার আহবান জানাই। আমরা নতুন ভাবে দেশকে স্বাধীনতা এনেছি। আমরা নতুন ভাবে বাংলাদেশ কে দেখতে চাই। সন্ত্রাস, ঘুষখোর, দুনীতিবাজ মুক্ত দেশ দেখতে চাই। সেজন্য খানসামা উপজেলা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে আমরা শিক্ষার্থীরা সড়কে নেমেছি। আমরা সকল আর্বজনা তুলে নিচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজউদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান