ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
হঠাৎ অসুস্থ ডেপুটি স্পিকার, হেলিকপ্টারে আনা হলো ঢাকার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 29 June, 2024, 9:25 PM
সর্বশেষ আপডেট: Saturday, 29 June, 2024, 9:50 PM

হঠাৎ অসুস্থ ডেপুটি স্পিকার, হেলিকপ্টারে আনা হলো ঢাকার

হঠাৎ অসুস্থ ডেপুটি স্পিকার, হেলিকপ্টারে আনা হলো ঢাকার

পাবনার বেড়ায় একটি অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ হয়ে পড়া জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকুকে জরুরি চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকার সিএমএইচ-এ আনা হয়েছে।

শুক্রবার (২৮ জুন) বেড়ার আব্দুল খালেক স্টেডিয়াম থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হয়।

জানা গেছে, দুপুর ১২টার দিকে হঠাৎ তিনি অসুস্থবোধ করেন। এক পর্যায়ে অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে স্বাস্থ্য পরীক্ষার পর জরুরি চিকিৎসার জন্য বেলা ৩টার দিকে হেলিকপ্টারে রাজধানী আনা হয়।

সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব গণমাধ্যমকে বলেন, দুপুরে নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার সময় হঠাৎ করেই ডেপুটি স্পিকার অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। তিনি এখন ভালো আছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status