ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
হাসতে হাসতে বুবলীর খবর ফেসবুকে শেয়ার দিলেন অপু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 29 June, 2024, 9:28 PM

হাসতে হাসতে বুবলীর খবর ফেসবুকে শেয়ার দিলেন অপু

হাসতে হাসতে বুবলীর খবর ফেসবুকে শেয়ার দিলেন অপু

ফের চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে দ্বন্দে জড়িয়েছেন নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। এই দুই চিত্রনায়িকার মধ্যে এবার দ্বন্দ্ব তৈরি হয়েছে শাকিবকে বুবলী ‘স্বামী’ সম্বোধন করায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবকে নিজের ‘স্বামী’ বলে সম্বোধন করেন বুবলী। প্রযোজক ইকবালের সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ার পেছনে স্বামীকে নিয়ে এই নির্মাতার ‘আজেবাজে’ মন্তব্যকে দায়ী করেন তিনি।

সাক্ষাৎকারে বুবলী বলেন, ‘আমার পরিবার বলেন, সহশিল্পী বলেন, স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন- তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন, আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলব।’

বুবলীর এই মন্তব্য নিয়ে একটি সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে। সেই প্রতিবেদন শনিবার বিকালে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন অপু বিশ্বাস। ক্যাপশনে হাসিতে ফেটে পড়া বেশ কিছু ইমোজি দিয়ে অপু লিখেছেন, ‘ভুল করে পেজে শেয়ার হয়েছিল। এটা আমার পেজের জন্য উপযোগী না। পেজ একটিভ ছিল, খেয়ালই করতে পারিনি।’ মূলত বুবলীর ওই মন্তব্যের সংবাদটি প্রথম নিজের ফেসবুক পেজে শেয়ার করেছিলেন অপু। কিন্তু পরে সেটি মুছে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে শেয়ার দেন তিনি।

তবে শাকিবকে ‘স্বামী’ বলে বুবলীর সম্বোধন যে অপু ভালোভাবে নেননি সেটি বোঝাতে খোঁচাও মেরেছেন।  একই সঙ্গে হাসিতে ফেটে পড়ে বুবলীর ওই মন্তব্য নিয়ে মজা করলেন অপু।

উল্লেখ্য, ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান প্রথমে বিয়ে করেন অপু বিশ্বাসকে। তাদের সংসারে ছেলে সন্তানের জন্ম হয়। তার নাম আব্রাহাম খান জয়। কিন্তু ২০১৮ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর বুবলীকে বিয়ে করেন শাকিব। সেই সংসারেও এক পুত্র সন্তানের জন্ম হয়। তার নাম শেহজাদ খান বীর। তবে বুবলীর সঙ্গেও বেশিদিন সংসার করা হয়নি শাকিবের। বর্তমানে আলাদা থাকছেন তারা।

অপু-বুবলী দুজনকেই নিজের জীবনের অতীত বলে মন্তব্য করেছেন শাকিব খান। তবে বুবলীর দাবি, এখনো তাদের মাঝে বিচ্ছেদ হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status