ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
ম‌হেশপু‌রে দু'দিনে ধরা পড়েছে ৩টি রাসেলস ভাইপার সাপ
মোঃ নাসিম রেজা, মহেশপুর
প্রকাশ: Saturday, 29 June, 2024, 9:22 PM

ম‌হেশপু‌রে দু'দিনে ধরা পড়েছে  ৩টি  রাসেলস ভাইপার সাপ

ম‌হেশপু‌রে দু'দিনে ধরা পড়েছে ৩টি রাসেলস ভাইপার সাপ

ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভারতের ইছামতি নদী, আর ২৪ পরগনা ও নদীয়া জেলার সীমান্ত  ঘেষা, আর এই সীমান্তবর্তী ভবনগর ও পেপুলবাড়ীয়া গ্রামে গত দু'দিনে ব্যবধানে ৩টি রাসেলস ভাইপার সাপ ধরা পড়েছে। এর মধ্যে দুটি সাপ এলাকাবাসি পিটিয়ে মেরেছে। এবং ১টি সাপ বন অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

সীমান্তবর্তী গ্রামে গুলোতে নতুন করে আতঙ্ক সৃষ্টি হচ্ছে রাসেল ভাইপার সাপের দেখা মেলায়।

বর্তমানে গ্রামের কৃষরাও দিনে -রাতে মাঠে যেতে ভয় পাচ্ছে, সীমান্তবর্তী ভাবনগর গ্রামের মোঃ নাজমুল হোসেন জানান, বৃহস্পতিবার সকালে ভারতের ইছামতি নদীতে মাছ ধরার জন্য দুয়ারী (চেড়) পাতেন স্বরুপপুর ইউনিয়নের পেপুলবাড়ীয়া গ্রামের উজ্জ্বল হোসেন।

পরে বিকালে ইছামতি নদীতে পাতা দুয়ারী (চেড়) তুলতে গেলে তার দুয়ারীর মধ্যে মাছের পরিবর্তে একটি বিষধর রাসেলস ভাইপার সাপ দেখতে পান তিনি।
পরে তিনি সাপটি দুয়ারীর মধ্যে করেই ধরে নিয়ে আসেন।
সাপটি ধরার পর খবর দেওয়া হয় মহেশপুর বন বিভাগের কর্মকর্তা শফিকুল ইসলামকে।

একই দিনে নেপা ইউনিয়নে মাইলবাড়িয়া গ্রামের শিশুরা মাঠে খেলার করার সময় একটি সাপ দেখতে পেরে চিল্লাতে শুরু করে, পরে এলাকার লোকজন এসে রাসেলস ভাইপার সাপটিকে পিটিয়ে মা‌রে।

নেপা ইউনিয়নের চেয়ারম্যান সামছল আলম মৃধা জানান, শুক্রবার সকালে ভারত সীমান্ত সংলগ্ন কাঞ্চনপুর হুদাপাড়া গ্রামে কৃষকরা ফুল ক্ষেতে (বাগান) কাজ করার সময় ফুলের ক্ষেতে মধ্যে একটি রাসেলস ভাইপার সাপ দেখতে পান, পরে সাপটি তারা পিটিয়ে মেরে ফেলেন।

স্বরুপপুর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, ভারতের ইছামতি নদী সংলগ্ন গ্রামের মাঠগুলোতে এই রাসেল ভাইপার সাপের দেখা মিলছে বেশী।

মহেশপুর বন বিভাগের কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, রাসেল ভাইপার সাপ বন নিয়ে যে গুজব ছড়িয়েছে তা মোকাবেলা করার জন্য আমরা জনগণকে সচেতন করছি সাপগুলোকে না মেরে আমাদেরকে খবর দিলে আমরাই নিয়ে আসবো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status