ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
ময়মনসিংহে দ্বিতীয় ধাপে ৩ উপজেলায় নির্বাচিত হলেন যারা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 22 May, 2024, 4:21 PM

ময়মনসিংহে দ্বিতীয় ধাপে ৩ উপজেলায় নির্বাচিত হলেন যারা

ময়মনসিংহে দ্বিতীয় ধাপে ৩ উপজেলায় নির্বাচিত হলেন যারা

প্রশাসনের কড়া নিরাপত্তায় উৎসবমূখর পরিবেশে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের দ্বিতীয় ধাপে ময়মনসিংহ সদর,  মুক্তাগাছা ও গৌরীপুর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ মে)সকাল ৮টায় ব্যালট বাক্সে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত  ভোটগ্রহণ করা হয়েছে।

ময়মনসিংহ জেলার সদর উপজেলা পরিষদ নির্বাচনে  চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলহাজ্ব আবু সাঈদ। তিনি দোয়াত কলম প্রতীকে ৪৫ হাজার ৭শত ১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান আশরাফ হোসাইন ঘোড়া প্রতীকে ৪০ হাজার ৫শত ৫৭ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ওয়াহিদুজ্জামান মিলন। তিনি   টিয়া পাখি প্রতীকে ৩১হাজার ২শত  ১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাদিম মাহমুদ বই প্রতীকে ২৩ হাজার ৭৬ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাহমিনা সুলতানা কাজল। তিনি হাঁস প্রতীকে ৬৪ হাজার ৫শত ৮৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আফরোজা হক কলি কলসী প্রতীকে ৩৪ হাজার ৩শত ৯২ ভোট পেয়েছেন।

মুক্তাগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ।  তিনি মোটরসাইকেল প্রতীকে ৬৭ হাজার ২শত ৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আরব আলী দোয়াত কলম প্রতীকে ১৮ হাজার ৭শত ৩৮ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ জাহিদুল ইসলাম। তিনি টিউবওয়েল প্রতীকে ৫৯ হাজার ৮ শত ২৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মাহমুদুল হাসান (মুকুল) মাইক প্রতীকে ৩২ হাজার ২ শত ৮৩ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নাজমুন নাহার। তিনি পদ্ম ফুল প্রতীকে ৩১ হাজার ৫শত ৯৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসরাত জাহান ফুটবল প্রতীকে ২৬ হাজার ৫৫ ভোট পেয়েছেন।

গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে সোমনাথ সাহা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।  তিনি আনারস প্রতীকে ৫৪ হাজার ৯শত ২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান দোয়াাত কলম প্রতীকে ৪৮ হাজার ৫৯  ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ সোহেল রানা । তিনি পালকি প্রতীকে ৪২ হাজার ৫শত ৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জহিরুল হুদা চশমা প্রতীকে ২৯ হাজার ২৩ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নিলুফা ইয়াসমিন। তিনি হাঁস প্রতীকে ৪১ হাজার ৩শত ৮০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালমা আক্তার প্রজাতি  প্রতীকে ২১ হাজার ৯শত ৩৩ ভোট পেয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status