|
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
আবদুর রউফ, চৌদ্দগ্রাম
|
![]() চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১ পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার রাত অনুমান ১১টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের নানকরা এলাকায় চট্টগ্রামগামী কাভার্ডভ্যান রেজিঃ নং-ঝিনাইদহ ট -১১-১২১৯ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ব্রিজের নিচে পানিতে মধ্যে পড়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় আহত হেলপার জয়নাল আবদীনকে উদ্ধার করলেও গুরুতর আহত চালক উজ্জল গাড়িতে আটকে থাকলে পুলিশের বড় রেকার গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়িটিকে ব্রিজের নিচে পানি থেকে উদ্ধারের পর নিহত চালক উজ্জলকে বের করা হয়। আহত হেলপার জয়নাল আবেদিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
