|
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেলেন চট্টগ্রামের দুই সাংবাদিক
জাবের বিন রহমান আরজু, চট্টগ্রাম
|
![]() ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেলেন চট্টগ্রামের দুই সাংবাদিক জানা যায়, ২০২২ সালের ২২ই ডিসেম্বর টুয়েন্টিফোর টিভিতে 'শাহ আমানত আবাসিক এলাকার জনসাধারণের মানববন্ধন' শিরোনামে সংবাদ প্রকাশের জেরে আক্তার হোসেন নামক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন। চট্টগ্রাম নগরীর হামজারবাগ শাহ আমানত আবাসিক এলাকার চলাচলের রাস্তা নির্মাণে বাঁধা দেওয়ায় স্থানীয়রা মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনের খবর প্রকাশে ক্ষিপ্ত হয়ে আক্তার হোসেন নামক ব্যাক্তি সাইবার ট্রাইবুনাল আদালত চট্টগ্রামে মামলা করেন। আসামিপক্ষের আইনজীবী এডভোকেট মোহাম্মদ ফোরকান বলেন, ২০২২ সালের ২২ই ডিসেম্বর টুয়েন্টিফোর টিভিতে 'শাহ আমানত আবাসিক এলাকার জনসাধারণের মানববন্ধন' শিরোনামে সংবাদ প্রকাশের জেরে আক্তার হোসেন বাদী হয়ে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে দায়ের হওয়া মামলায় দুই সাংবাদিক ও এক ক্যামেরা পার্সনকে মহামান্য আদালত অব্যাহতি দিয়েছেন। সাংবাদিকরা হলেন, দৈনিক সকালের সময়'র চট্টগ্রাম মাল্টিমিডিয়া বিভাগের প্রধান সাইফুদ্দিন রমিজ, মিডিয়া এক্সপ্রেস সম্পাদক এন এ খোকন ও ক্যামেরা পার্সন তোফাজ্জল হোসেন সাকিব।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
