|
কাউখালীতে সিএনজির ধাক্কায় স্কুল ছাত্রী আহত
নিউটন চাকমা, কাউখালী
|
![]() কাউখালীতে সিএনজির ধাক্কায় স্কুল ছাত্রী আহত প্রত্যক্ষদর্শীরা জানাই, প্রতিদিনের মতো স্কুল শেষে সহপাঠীদের সাথে বাড়িতে ফেরার পথে ঘাগড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী সিএনজি (যার নাম্বার থ- ১১-০২৯৭) নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রীটিকে স্বজোড়ে ধাক্কা দিলে ছাত্রীটি ঘটনাস্থলে লুটে পড়ে। পরে সহপাঠী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আহত ছাত্রী ম্রাবংচিং মারমা উপজেলার ৩ নং ঘাগড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বৈদ্যয়া মার্মার মেয়ে। সে ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। এ বিষয়ে কাউখালী থানায় খবর নিয়ে জানা যায়, রিপোর্ট লেখা পর্যন্ত এখনো থানায় অভিযোগ করা হয়নি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
