|
এবার কার প্রেমে পড়লেন পরীমনি?
নতুন সময় ডেস্ক
|
![]() এবার কার প্রেমে পড়লেন পরীমনি? প্রায় দুই বছরের বিরতির পর কামব্যাক করেছেন গ্ল্যামার ওয়ার্ল্ডে। বাংলাদেশের একাধিক সিরিজ-সিনেমায় অভিনয় করার পর এবার টালিউডেও ডেবিউ করবেন পরী। আর এসব ব্যস্ততার মাঝেই নতুন করে প্রেমে পড়লেন অভিনেত্রী। বুধবার ২৪ এপ্রিল নিজের ফেসবুক আইডিতে একটি ছবি প্রকাশ করে পরীমনি লিখেছেন, এমন মুগ্ধ হয়ে এর আগে নিজেকে চেয়ে দেখিনি কখনো। এখন দেখি। প্রাণভরে নিজেকে দেখি। আর সাহস করে নিজেকে নিজের ভালোবাসার কথা জানান দিই। নিজেকে ভালোবাসার মতো প্রেম যে দ্বিতীয়টি আর নেই। আরও পড়ুন: শাহরুখ সালমান ও আমিরের মধ্যে কে সেরা, জানালেন মনীষা পরীর সেই ছবিতে মুগ্ধতার কথা জানিয়েছেন ভক্ত থেকে শুরু করে সহশিল্পীরাও। বিবাহবিচ্ছেদ, বোট ক্লাবকাণ্ড- নানা কারণে বিতর্ক থাকলেও পরীমনি ব্যস্ত থাকেন নিজেকে নিয়েই। নিজের প্রতিই মুগ্ধতা, ভালোবাসার শেষ নেই তার। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি প্রকাশ করেই যেন আরও একবার সেই বার্তাটিই পৌঁছে দিতে চাইলেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
