|
তীব্র গরমে তৃষ্ণার্তদের মাঝে ছাত্রসেনার শরবত বিতরণ
নতুন সময় প্রতিবেদক
|
![]() তীব্র গরমে তৃষ্ণার্তদের মাঝে ছাত্রসেনার শরবত বিতরণ বুধবার(২৪ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের মোগলেরহাট মির্জা হোসাইন তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সামনে থেকে আনুষ্ঠানিকভাবে শরবত বিতরণ উদ্বোধন করা হয়। পরে মোগলের হাট, আলমশাহ পাড়া, রাজারহাট, ধামাইরহাট,ইসলামপুর গাবতল ও রানীরহাটে শরবত বিতরণ করেন। এসময় উপজেলা উত্তর ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ এর সঞ্চালনায় শরবত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি মাওলানা করিম উদ্দিন হাছান, চট্টগ্রাম উত্তর জেলা যুবসেনার সাংগঠনিক সম্পাদক এইচ এম শহিদুল্লাহ, উপজেলা উত্তর ছাত্রসেনার সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, উপজেলা যুবসেনার সাংগঠনিক সম্পাদক এইচ এম তারেক হোসাইন, উপজেলা উত্তর ছাত্রসেনার সাবেক সভাপতি আশেকে মোস্তফা দিদার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রসেনার সহ-সভাপতি আব্দুল খালেক, উপজেলা উত্তরের সাবেক সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত)মুহাম্মদ জামাল উদ্দিন, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন ছাত্রসেনার সভাপতি আরিফুল ইসলাম, হোসনাবাদের প্রতিনিধি তৌছিফ রেজা, লালানগরের সভাপতি জোবাইদুল ইসলাম অন্ত, দক্ষিণ রাজানগরের সভাপতি মিনহাজ আবেদীন, ইসলামপুরের সহ-সভাপতি আবু তাদের, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলাইমান, রাজানগরের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল, ইব্রাহিম প্রমুখ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
