ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
কুড়িগ্রামে বৃষ্টির জন্য ইস্তিসকার বিশেষ নামাজ আদায়
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Wednesday, 24 April, 2024, 11:29 PM

কুড়িগ্রামে বৃষ্টির জন্য ইস্তিসকার বিশেষ নামাজ আদায়

কুড়িগ্রামে বৃষ্টির জন্য ইস্তিসকার বিশেষ নামাজ আদায়

বাংলায় বৈখাখ মাসে বৃষ্টি নেই, খাঁখাঁ রোদ্দুরে ফসলের মাঠ,নদী-নালা, খাল- বিল প্রচন্ড তাপদাহে ফেঁটে চৌচির, গরমে মানুষের হাসফাস অবস্থা। তৃষ্ণার্থ পশু- পাখিগুলো ডুব দিতে চায় বাড়ির পাশের পুকুরে কিন্তু পুকুরেও পানি নেই।প্রকৃতির এই বিরূপ আবহাওয়া দেখা দিলে এক সময় মানুষ মনে করতো পাপে ডুবে গেছে মানুষ, সৃষ্টিকর্তার কাছে প্রচলিত প্রার্থনার বিপরীতে পরনের কাপড় উল্টো দিক করে পড়ে দু'রাকাত ইস্তিসকার বিশেষ নামাজ আদায় করতো, হাত ঘুরিয়ে ক্ষমা চেয়ে প্রার্থনা করতো, বৃষ্টির আশায় ব্যঙের বিয়ে দিয়ে দোয়া চাইতো। বর্তমানে সারা দেশের ন্যয় কুড়িগ্রাম জেলাতেও এমন পরিস্থিতি দেখা দিয়েছে। বৃষ্টির দেখা নেই। এক সপ্তাহ ধরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি থেকে ৩৭ ডিগ্রী সেলসিয়াসে ওঠা-নামা করছে। হাসফাস করছে সকলেই। এই পরিস্থিতিতে ২৪ এপ্রিল বুধবার কুড়িগ্রামের বেশ কয়েকটি স্থানেইস্তিসকার বিশেষ নামাজ ও দোয়ার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, সকাল ৯টার দিকে সদর উপজেলার পাঁছগাছী ইউনিয়ন বাজার ঈদগাহ মাঠে কয়েক শত ধর্মপ্রান মুসল্লী সমবেত হয়ে বিশেষ নামাজ ও দোয়ায় অংশগ্রহন করেন। এই বিশেষ নামাজ ও দোয়া পরিচালনা করেন মাওলানা ফয়েজ উদ্দিন।

অপর দিকে কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিস সুত্র জানায়, কুড়িগ্রামে আপাতত তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status