ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬ জন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 24 April, 2024, 8:22 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 24 April, 2024, 8:32 PM

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬ জন

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬ জন

রাঙামাটির বাঘাইছড়িতে একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ছয় শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

বুধবার বিকালে উপজেলার সাজেকের উদয়পুর সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

আহতদের উদ্ধার করে সেনাবাহিনী ও বিজিবির সহায়তায় দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজেক থানার সার্কেল অফিসার ও রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল বলেন, সীমান্ত সড়কের কাজ শেষে ড্রাম ট্রাকে করে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ১০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।

তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা পৌঁছলে বিস্তারিত জানা যাবে। তবে এলাকাটি দুর্গম হওয়ায় সেখানে পৌঁছতে সময় লাগছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status