ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
সাতকানিয়ায় কৃষিজমির টপসয়েল কাটা কান্ডে তদন্তের নির্দেশ:হাইকোর্ট
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া
প্রকাশ: Wednesday, 24 April, 2024, 11:20 PM

সাতকানিয়ায় কৃষিজমির টপসয়েল কাটা কান্ডে তদন্তের নির্দেশ:হাইকোর্ট

সাতকানিয়ায় কৃষিজমির টপসয়েল কাটা কান্ডে তদন্তের নির্দেশ:হাইকোর্ট

সাতকানিয়ায় কৃষিজমির উপরিভাগ (টপ সয়েল) কাটার উপর নিষেধাজ্ঞার আদেশ প্রতিপালন না হওয়ায় ব্যাখ্যা জানতে চট্টগ্রামের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সাতকানিয়া উপজেলার ইউএনও, ওসি সহ চার জনকে অনলাইনে তলব করেছেন হাইকোর্ট। কৃষিজমির উপরিভাগ (টপ সয়েল) কেটে চাষাবাদের অনুপযোগী করার ঘটনায় কারা দায়ী তা খুঁজে বের করতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর একটায় অনলাইনে যুক্ত হয়ে মাননীয় বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোঃ আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী উজ্জল পাল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

এর আগে এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে আব্দুল মুনাফ নামের একজন স্থানীয় বাসিন্দা হাইকোর্টে রিট করেন। ওই রিটের শুনানিতে গত ১৯ মার্চ  টপ সয়েল কাটার উপর নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন হাইকোর্ট। তবে সে আদেশের পরও ‘টপ সয়েল’ কাটা অব্যাহত থাকার বিষয়টি আদালতের নজরে আনা হয়। এরই ধারাবাহিকতায় সাতকানিয়ায় কৃষি জমির উপরিভাগের মাটি কাটার ওপর নিষেধাজ্ঞার আদেশ প্রতিপালন না হওয়ায় ব্যাখ্যা জানতে চট্টগ্রামের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সাতকানিয়া উপজেলার ইউএনও, ওসি সহ চার জনকে অনলাইনে তলব করেন হাইকোর্ট।  পরে আদালত শুনানি শেষে সাতকানিয়ায় কৃষিজমির উপরিভাগের মাটি কাটার ঘটনায় চট্টগ্রামের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে এক মাসের মধ্যে তদন্ত করে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status