ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
ফরিদপুরে বেইলি ব্রিজ অপসারণ করে স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন
সেক মোহাম্মদ আফজাল, ফরিদপুর
প্রকাশ: Wednesday, 24 April, 2024, 11:25 PM

ফরিদপুরে বেইলি ব্রিজ অপসারণ করে স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

ফরিদপুরে বেইলি ব্রিজ অপসারণ করে স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে কুমার নদের ওপর স্থাপিত আলীমুজ্জামান বেইলি ব্রিজ অপসারণ করে স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন হাজী শরীয়তুল্লাহ বাজারের ব্যবসায়ী মো: জিয়াউর রহমান, মো: দেলোয়ার হোসেন, ফিরোজ হোসেন, মোহাম্মদ মোস্তফা, শাহজাহান সিরাজ চুন্নু, ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো: শহিদুল ইসলাম টুটুল প্রমুখ।

অংশগ্রহণকারীরা বলেন, ফরিদপুর শহরের সবচেয়ে প্রাচীন এই সেতুটি কুমার নদের দুই পাড়ে মুজিব সড়কের সংযোগ সেতু। ৮৮ সালের বন্যায় ব্রিজটি ধসে যাওয়ার পরে এখানে অস্থায়ী বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। এরপর থেকে এই ব্রিজ দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে শহরের মানুষ বাইপাস ব্রিজ দিয়ে চলাচল করতে বাধ্য হন।

তারা বলেন, বেইলি ব্রিজ একটি অস্থায়ী ব্যবস্থা। অথচ ৩৬ বছর পেরিয়ে গেলেও এই অস্থায়ী ব্যবস্থাই জেঁকে বসেছে শহরের বুকে।
পরিকল্পিত নগরায়নের পথে এই অস্থায়ী লোহার ব্রিজটি বড় বাধা উল্লেখ করে তারা বলেন, এমন একটি ব্রিজের কারণে শহরে পরিকল্পিত যান চলাচল ব্যবস্থা গড়ে উঠছে না।

তারা বলেন, শহরে যানজট নিরসণসহ ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ জরুরি হয়ে পড়েছে। আমরা চাই স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাগণ এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিবেন। তারা অবিলম্বে এখানে প্রশস্ত আকারে যান চলাচলের উপযোগী একটি স্মার্ট ব্রিজ নির্মাণের  জোর দাবি জানান।
১৯৩৫ সালে ফরিদপুর জেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান খান বাহাদুর আলীমুজ্জামান চৌধুরী কুমার নদের বুকে শহরের দুই প্রান্তের সংযোগবর্তী এই আলীমুজ্জামান ব্রিজটি নির্মাণ করেন। ১৯ ৮৮
সালের বন্যায় ব্রিজটি ধসে যাওয়ার পরে ৯৩ সালের দিকে এখানে অস্থায়ী বেইলি ব্রিজ তৈরি করা হয়। ব্রিজের দুই পাড়ে শহরের ব্যস্ততম তিতুমীর মার্কেট ও হাজী শরীয়তুল্লাহ বাজার অবস্থিত। ব্রিজটিতে যান চলাচল বন্ধ থাকায়  চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসীকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status