|
সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা, যুবক আটক
নতুনসময় প্রতিনিধি
|
![]() সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা, যুবক আটক শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক তথা সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন জানান, রাতে গাড়ি নিয়ে শ্যামনগরের দিক থেকে হায়বাতপুর মোড় হয়ে বাড়ির দিকে যাওয়ার সময় তার ব্যক্তিগত গাড়িতে ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে। হামলার আগে তিনি ঔষধ নেওয়ার জন্য শ্যামনগর সদরের একটি ফার্মেসির সামনে নেমে যান। যার ফলে তার কিছু হয়নি। তবে এ ঘটনায় স্থানীয় সাংবাদিক ও তার সর্বক্ষণিক সফরসঙ্গী মেহেদী হাসান মারুফ আহত হয়েছে। শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়িতে ইট নিক্ষেপের ঘটনায় আহত হয়েছেন সাংবাদিক মারুফ। তিনি এ মুহূর্তে ছুটিতে থাকলেও পুরো পরিস্থিতি তিনি কন্ট্রোলে এনেছেন। ইতিমধ্যে হামলায় জড়িত থাকার অভিযোগে বাবু কাপালী নামের এক যুবককে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। অভিযুক্ত কাপালীর সম্পর্কে এলাকাবাসীর অভিমত সে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকাসহ মাদকসেবন, বখাটেপনাসহ নানা অভিযোগ রয়েছে। সে কালিগঞ্জ উপজেলার হোগলা গ্রামের আব্দুল হান্নান কাপালীর ছেলে বলে প্রাথমিকভাবে পরিচয় পাওয়া গেছে। পুলিশ পুরো ঘটনা নিয়ে তদন্তে নেমেছে। সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন বলেন, বাবু কাপালীর রাজনৈতিক কোন পরিচয় পাওয়া যায়নি। তবে ঘটনাটি খুব সাধারণ নয়। বিষয়টি খতিয়ে দেখার জন্য আইন-শৃংখলা বাহিনীর প্রতি আহবান জানান।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
