সিরাজগঞ্জের ছোনগাছাসহ ১০টি ইউনিয়নে কর্মসংস্থান কাজের শুভ উদ্বোধন
মাসুদ রানা বাচ্চু,সিরাজগঞ্জ
প্রকাশ: Saturday, 20 April, 2024, 6:40 PM
সিরাজগঞ্জের ছোনগাছাসহ ১০টি ইউনিয়নে কর্মসংস্থান কাজের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জ সদর উপজেলার ৬ নং ছোনগাছা ইউনিয়নসহ ১০ ইউনিয়নে একযোগে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থানের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
দুস্থ অসহায় জনগোষ্ঠীর আপদকালীন সময়ে জীবিকা নির্বাহের পথ নিশ্চিত করতে ২০২৩-২৪ অর্থ বছরের জন্য দ্বিতীয় পর্যায়ে কাজের শুভ উদ্বোধন করা হয়। শনিবার (২০ এপ্রিল) সকালে ৬ নং ছোনগাছা ইউনিয়নের ৪টি প্রকল্পের মধ্যে নওদা ফুলকোচা সামছুলের বাড়ি হতে দুধ মেহেরের বাড়ি পযন্ত, ডিগ্রি পাড়া সুলতানের বাড়ি হতে ফসিয়ারের বাড়ি পযন্ত,বিলনলচুঙ্গী গ্রামের মোতালেবের বাড়ি হতে আবু সামার বাড়ি পযন্ত ও পাঁচ ঠাকুর যমুনা নদী রক্ষা বাধ হতে আব্দুল হকের বাড়ি পর্যন্ত চারটি অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান (৪০ দিনের কর্মসূচি) দ্বিতীয় পর্যায়ে কাজের উদ্বোধন করেন সদর উপজেলার ৬ নং ছোনগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ।
এসময়ে উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো.সাইদুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল মমিন, শহিদুল ইসলাম, জহুরুল ইসলাম, তারিকুল ইসলামসহ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একই সাথে রতনকান্দি,বাগবাটী,ছোনগাছা,বহুলী,শিয়ালকোল,খোকশাবাড়ি,কালিয়াহরিপুর,সয়দাবাদ,কাওয়াকোলা ও মেছড়া ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থানের কাজের শুভ উদ্বোধন করা হয়।