|
কলারোয়ায় স্বামীর বিশেষ অঙ্গ কেটে দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা
নতুনসময় প্রতিনিধি
|
![]() কলারোয়ায় স্বামীর বিশেষ অঙ্গ কেটে দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা সাতক্ষীরার কলারোয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, আজহারুল ইসলামের দুই স্ত্রী। তার বড় স্ত্রীর নাম রাশিদা খাতুন ও ছোট স্ত্রীর নাম ঝর্না খাতুন। প্রথম স্ত্রীকে নিয়ে সম্প্রতি দ্বিতীয় স্ত্রী ঝর্ণা খাতুনের সঙ্গে আজহারুল ইসলামের পারিবারিক দ্বন্দ্ব চলছিল। শুক্রবার (১৯ এপ্রিল) দিনগত রাতে আজহারুল ইসলামকে ভাতের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দেন ঝর্ণা খাতুন। পরে ঘুমন্ত স্বামী আজহারুল ইসলামকে হাত-পা বেঁধে তার পুরুষাঙ্গ কেটে নেয় সে। একপর্যায়ে ঝর্ণা খাতুনও ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। ভোরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ডা. মানস কুমার মণ্ডল জানান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার আগেই ঝর্না খাতুন মারা গেছে। আর আজহারুল ইসলামের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
