ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
চেন্নাইয়ের পথে মুস্তাফিজ
নতুন সয়ে ডেস্ক
প্রকাশ: Tuesday, 19 March, 2024, 3:23 PM

চেন্নাইয়ের পথে মুস্তাফিজ

চেন্নাইয়ের পথে মুস্তাফিজ

আইপিএলে খেলোয়াড় হিসেবে এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন শুধু মুস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসার এবার খেলবেন চেন্নাই সুপার কিংসে। গতকালই বাংলাদেশের জার্সিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ছিলেন মুস্তাফিজ। ৯ ওভার বল করে পেয়েছেন দুই উইকেট।

সেই ম্যাচের পর আজ মঙ্গলবার (১৯ মার্চ) উড়াল দিয়েছেন চেন্নাইয়ের পথে। সকাল ১০টা ৪০ মিনিটের এক ফ্লাইটে তিনি ভারত রওনা দেন। নিজের ভ্যারিফাইড ফেসবুক ও ইনস্টাগ্রামে বিমানবন্দরের ছবি পোস্ট করে বিষয়টি জানিয়েছেন নিজেই।

সেখানে মুস্তাফিজ লিখেছেন, নতুন অ্যাসাইনমেন্টের জন্য মুখিয়ে আছি এবং রোমাঞ্চিত। ২০২৪ আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলার পথে আছি। আমি যেন আমার সেরাটা দিতে পারি সেজন্য দোয়া করবেন।

এর আগে আইপিএলের নিলামে মুস্তাফিজকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস। যেটি বাঁহাতি এই পেসারের পঞ্চম আইপিএল দল। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসে খেলছেন ২৮ বছর বয়সী পেসার। সব মিলিয়ে ৪৮ ম্যাচে ৭.৯৩ ইকোনমি রেটে ৪৭ উইকেট নিয়েছেন।

শুক্রবার থেকে শুরু হবে ২০২৪ আইপিএলের আসরের মাঠের লড়াই। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status