ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ নুরানী ইবতেদায়ী মাদ্রাসায় ভাষা দিবস পালিত
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া
প্রকাশ: Wednesday, 21 February, 2024, 5:35 PM

বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ নুরানী ইবতেদায়ী মাদ্রাসায় ভাষা দিবস পালিত

বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ নুরানী ইবতেদায়ী মাদ্রাসায় ভাষা দিবস পালিত

সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রুপকানিয়া ৯ নং ওয়ার্ড আল-আমিন পাড়া বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ নুরানী ইবতেদায়ী মাদ্রাসায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। 

বুধবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা আন্দোলনের ৭২ বছর পূর্ণ হচ্ছে আজ। ১৯৫২ সালের এ দিনে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে পুলিশের গুলিতে শহীদ হন রফিক, জব্বার, বরকত, সালাম। ভাষার জন্য শহীদদের রক্তস্নাত এ দিনটিকে শ্রদ্ধাভরে স্মরণ করছে বাংলাদেশের মানুষ।
 মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ নুরানী ইবতেদায়ী মাদ্রাসায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও অভিভাবক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ জানে আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সৌদি প্রবাসী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য নাছির উদ্দিন চৌধুরী ‌।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার জনাব মৌলানা মোস্তাক আহমেদ, মাদ্রাসার শিক্ষক জানাব মৌলানা নুরুল কাদের, মৌলানা নিয়ামত উল্লা, হাফেজ মোঃ মিজানুর রহমান, শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন।
মাদ্রাসার শিক্ষক ফরমানুল হাছান ইমনের সঞ্চালনায়
আলোচনা সভায়  অংশগ্রহণ করেন মাদ্রাসা কমিটির সদস্য ও অভিভাবক বৃন্দ যথাক্রমে মোঃ ইউসুফ, শাহ আলম, আবুল কাশেম, আব্দুল মান্নান, নজরুল ইসলাম, মাহাবুব আলম, জিয়াবুল হক, মাদ্রাসার শিক্ষক হাফেজ নাছির উদ্দিন  প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status