|
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
ইসমাইল ইমন চট্টগ্রাম
|
![]() শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত একুশ আমার প্রতিবাদী হওয়ার ঘোষণা। একুশ আমার মায়ের ভাষা রক্ষার সূচনা, একুশ আমার অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার উন্মাদনা।" ২১শে ফেব্রুয়ারি ২০২৪(বুধবার )চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্প কলা একাডেমি, চট্টগ্রামে 'মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪' উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে ঠিক এভাবেই নিজের বক্তব্যে ইতি টানেন মান্যবর সিএমপি কমিশনার (অ্যাডিশনাল আইজি) জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়। এসময় তিনি আরো বলেন, "মহান ভাষা শহিদদের (আবুল বরকত, আবদুল জব্বার, রফিকউদ্দিন আহমদ, আবদুস সালাম ও শফিউর রহমান) রক্তে শৃঙ্খলামুক্ত হয়েছিলো আমাদের প্রিয় মাতৃভাষা। বঙ্গবন্ধু তখন কারাবন্দী। কিন্তু সেখানেও তিনি আমৃত্যু অনশন করছেন ভাষার জন্য।" এসময় তিনি আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আঞ্চলিক ভাষাসহ পৃথিবীর সকল ভাষাভাষীর ভাষার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
