|
নানা আয়োজনে ভান্ডারিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
নতুন সময় প্রতিবেদক
|
![]() নানা আয়োজনে ভান্ডারিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষে শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পন করে উপজেলা চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম, নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন আরাফত রানা। এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, উপজেলা আ’লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পন করে । উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন আরাফত রানা‘র সভাপতিত্বে আলোচনা সভা, চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
