ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাকিস্তানে ফের প্রধানমন্ত্রী হচ্ছেন শেহবাজ শরিফ
প্রকাশ: Wednesday, 21 February, 2024, 1:29 PM

পাকিস্তানে ফের প্রধানমন্ত্রী হচ্ছেন শেহবাজ শরিফ

পাকিস্তানে ফের প্রধানমন্ত্রী হচ্ছেন শেহবাজ শরিফ

কয়েকদিনের টানা আলোচনার পর পাকিস্তানে সরকার গঠনে ঐকমত্যে পৌঁছেছে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ (পিএমএলএন) এবং বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। সমঝোতা অনুযায়ী, ফের পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন পিএমএলএনের শেহবাজ শরিফ। অপরদিকে দেশটির নতুন প্রেসিডেন্ট হবেন পিপিপির আসিফ আলী জারদারি।

বুধবার (২১ ফেব্রুয়ারি) ভোর রাতে এ ঘোষণা দেয় দল দুটি।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সরকার গঠন নিয়ে সিনেটর ইসহাক দারের বাড়িতে রুদ্ধদ্বার বৈঠকে বসেন পিএমএলএন এবং পিপিপির নেতারা। সেখানে জোট সরকার গঠনের বিভিন্ন শর্তগুলো নিয়ে আলোচনা করেন তারা। এরপর এ সিদ্ধান্তে উপনীত হয় এই দুই দল।

পিপিপির বিলাওয়াল ভুট্টো নিশ্চিত করেছেন, শেহবাজ শরীফ আবারও প্রধানমন্ত্রী হবেন। অপরদিকে প্রেসিডেন্ট পদে বসবেন তার বাবা আসিফ আলী জারদারি। সরকার গঠন হওয়ার পর প্রেসিডেন্ট নির্বাচন হবে। সেখানে পিপিপির আসিফ আলী জারদারিকে ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএমএলএন।

বিলাওয়াল আরও জানিয়েছেন, শুধুমাত্র পাকিস্তানের স্থিতিশীলতার জন্য তারা জোট সরকার গঠনে সম্মত হয়েছেন। তবে নতুন সরকারের মন্ত্রীসভায় তারা কোন কোন মন্ত্রণালয়গুলো নেবেন বা পাবেন সেটি পরে জানানো হবে বলে জানিয়েছেন বিলাওয়াল।

শেহবাজ শরিফ জানিয়েছেন, তারা ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের স্বতন্ত্র প্রার্থীদের সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু পিটিআই সরকার গঠনে পর্যাপ্ত আসন নিশ্চিত করতে পারেনি। এমনকি পিটিআইয়ের স্বতন্ত্ররা সরকার গঠন করলে পিএমএলএন বিরোধী আসনে বসতেও প্রস্তুত ছিল বলে জানিয়েছেন তিনি। কিন্তু পিটিআই সরকার গঠন করতে পারেনি। ফলে তারা সরকার গঠন করছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status