ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্যারাসিটামলে হতে পারে লিভারের ক্ষতি: গবেষণা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 20 February, 2024, 9:29 PM

প্যারাসিটামলে হতে পারে লিভারের ক্ষতি: গবেষণা

প্যারাসিটামলে হতে পারে লিভারের ক্ষতি: গবেষণা

ব্যাথানাশক ওষুধের অন্যতম ভরসার নাম প্যারাসিটামল। তবে যারা নিয়মিত এই ওষুধ খান তাদের জন্য একটি উদ্বেগজনক স্বাস্থ্য সতর্কতা জারি করেছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি নতুন একটি গবেষণায় দেখা গেছে, প্যারাসিটামলে হতে পারে লিভারের ক্ষতি।  স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব এডিনবরার বিজ্ঞানীরা ইঁদুরের ওপর গবেষণা করে এমনটি জানিয়েছেন।

এই গবেষণাটি সায়েন্টিফিক রিপোর্টস নামের একটি সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

গবেষকরা বলছেন, যেসব রোগী প্যারাসিটামলের অতিরিক্ত ডোজ নেন তাঁদের লিভার ক্ষতি হওয়ার ঝুঁকি বেশি।

সংশ্লিষ্টরা বলছেন, যেসব রোগী দীর্ঘদিন ধরে ব্যথায় ভুগছেন তাঁদের জন্য দিনে চার গ্রাম প্যারাসিটামল স্বাভাবিক ডোজ হিসেবে বিবেচিত হয়।

গবেষণায় বলা হয়, এডিনবরা ইউনিভার্সিটির বিজ্ঞানীরা মানুষ ও ইঁদুরের লিভারের কোষগুলোতে প্যারাসিটামলের প্রভাব গবেষণা করেছেন।

গবেষণায় দেখা গেছে, কিছু নির্দিষ্ট অবস্থায় প্যারাসিটামল অঙ্গ সংলগ্ন কোষগুলোর সংযোগের ক্ষতি করে লিভারের ক্ষতি করতে পারে। যখন এই কোষ প্রাচীর সংযোগগুলোর ক্ষতি হয় তখন লিভার টিস্যু গঠন ক্ষতিগ্রস্ত হয়। এতে কোষগুলো সঠিকভাবে কাজ করতে পারে না। এতে লিভার ক্ষতিগ্রস্ত হয়।   

এই প্রথমবারের মতো লিভারে প্যারাসিটামলের প্রভাব নিয়ে গবেষণা করা হলো। গবেষকরা বলছেন, লিভার ক্ষতি হলে সিরোসিস এবং ক্যান্সার এবং হেপাটাইটিসের মতো রোগ হতে পারে।  

গবেষণাটিতে ইউনিভার্সিটি অব এডিনবরার পাশাপাশি ইউনিভার্সিটি অব অসলো ও স্কটিশ ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিসের গবেষকরাও জড়িত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status