ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্বামীর কবর দেখে ফেরার পথে আনোয়ারার মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 19 February, 2024, 4:43 PM

স্বামীর কবর দেখে ফেরার পথে আনোয়ারার মৃত্যু

স্বামীর কবর দেখে ফেরার পথে আনোয়ারার মৃত্যু

জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় স্বামীর কবর দেখে বাড়ি ফেরার পথে পা পিছলে স্যালো মেশিনে ধাক্কা লেগে আনোয়ারা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।


সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের মধ্য পলাশতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম ওই এলাকার মৃত শাহজাহান আলীর স্ত্রী।

বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


পরিবারের সদস্যরা জানিয়েছে, ধান ক্ষেত দিয়ে বাড়ি ফেরার পথে আনোয়ারা পা পিছলে পড়ে যান। এ সময় পাশে চলা স্যালো মেশিনে ধাক্কা লাগে। উদ্ধার করে বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status