|
নোয়াপাড়া ইউনিয়নে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠান সম্পন্ন
আনিসুর রহমান,মাধবপুর
|
![]() নোয়াপাড়া ইউনিয়নে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠান সম্পন্ন নোয়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আতাউল মোস্তাফা সুহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার কবির হুসেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষিকাবৃন্দের সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা নয়ন চৌধুরী। প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পায়। এই আয়োজন শুধুমাত্র প্রতিযোগিতা নয়, বরং শিশুদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে।শিক্ষা কর্মকর্তারা জানান, এই ধরনের উদ্যোগ শিশুর মধ্যে আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ এবং সৃজনশীল চিন্তাধারাকে উৎসাহিত করে। নোয়াপাড়া ইউনিয়নের বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও সক্রিয় অংশগ্রহণ দেখেই প্রমাণিত হলো যে পদক প্রতিযোগিতা শিক্ষার সঙ্গে আনন্দ ও সৃজনশীলতার সেতুবন্ধন স্থাপন করছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
