|
মির্জা আব্বাসের জামিন মঞ্জুর, মুক্তিতে বাধা নেই
নতুন সময় প্রতিবেদক
|
![]() মির্জা আব্বাসের জামিন মঞ্জুর, মুক্তিতে বাধা নেই সোমবার ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এ নিয়ে তিনি সব মামলায় জামিন পেলেন। মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বলেন, মির্জা আব্বাস সব মামলায় জামিন পেয়েছেন। এখন কারামুক্তিতে কোনো বাধা নেই। জামিননামা পৌঁছালেই তিনি কারামুক্ত হবেন। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মির্জা আব্বাসের বিরুদ্ধে ১১টি মামলা হয়। শাহজাহানপুর থানার নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় ৩১ অক্টোবর রাতে ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
