|
নিউ ইয়র্ক পুলিশের হাতে ইলিয়াস হোসেন গ্রেপ্তার
নতুন সময় ডেস্ক
|
![]() নিউ ইয়র্ক পুলিশের হাতে ইলিয়াস হোসেন গ্রেপ্তার পুলিশের ডিটেকটিভ ব্রায়ান গ্রানশো জানান, স্থানীয় সময় রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে স্টাটেন আইল্যান্ড এলাকা থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন। এরপর তাকে জ্যামাইকার ১১৩ প্রেসেন্ট হাজতে নেওয়া হয়েছে। আগামীকাল তাকে জামিনের জন্য কোর্টে তোলা হবে বলে আশা করা হচ্ছে। অনলাইন অ্যাক্টিভিস্ট জ্যাকব মিল্টন ও তার বোন যুক্তরাষ্ট্র বিএনপি নেত্রী নিরু নীরার করা মানহানি মামলায় আত্মসমর্পণ করতে গিয়ে এর আগে গ্রেপ্তার হয়েছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। গ্রেপ্তারের ৬ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয় তাকে। গত ১ ফেব্রুয়ারি নিউইয়র্ক সময় সকাল সাড়ে ৭টার দিকে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে গেলে তাকে আটক করা হয়েছিল। সম্প্রতি জ্যাকব মিল্টন ও নিরু নীরাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বানান ইলিয়াস। ভিডিওটিকে মানহানিকর ও ভিত্তিহীন দাবি করে মিল্টন ও নিরু ইলিয়াস হোসেনের বিরুদ্ধে সিভিল ও ক্রিমিনাল আইনে মামলা করেন। এরপর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন যুক্তরাষ্ট্রের আদালত। এছাড়া মিতু হত্যা মামলা নিয়ে মিথ্যা ও অসত্য তথ্য ছড়ানোর অভিযোগে ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার ধানমন্ডি থানায় পালিয়ে থাকা সাংবাদিক ইলিয়াস ও বাবুল আক্তারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভয়-প্রলোভনে নারী শিকার, নর্থ সাউথ ট্রাস্টি শাহজাহানের বিরুদ্ধে যৌন হয়রানি ও দুর্নীতির অভিযোগ
শত ব্যস্ততার মাঝেও মানবিকতার আলো ছড়াচ্ছেন চট্টগ্রামের ডিসি জাহিদ
ছয় মাসের সাফল্য-চ্যালেঞ্জের খতিয়ান নিয়ে সাংবাদিকদের মুখোমুখি চট্টগ্রামের ডিসি জাহিদ
মাছ না মিললে চালও জোটে না: হালদা পাড়ে সেলাই মেশিনে নতুন স্বপ্ন, পাশে ডিসি জাহিদ
