|
রাজশাহী আদালতের হত্যা মামলার দুই আসামী গ্রেফতার করেছে র্যাব
নতুন সময় প্রতিবেদক
|
![]() রাজশাহী আদালতের হত্যা মামলার দুই আসামী গ্রেফতার করেছে র্যাব জানা যায় গত পহেলা ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাজশাহীর বাগমারার ঝিকরা ডাঙ্গাপাড়ার মরুগ্রামের মৃত আনজাদের দুই ছেলে নজরুল ইসলাম গাওরা ও নওশাদ গাওরার সাথে একই এলাকার মৃত সাগর উদ্দিনের দুই ছেলে রহিদুল ও জামালের মধ্যে সরকারি একটি জমিসংক্রান্ত বিরোধের জেরে সপ্তাহ খানেক পূর্বে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারামারি হয়। এতে হাত ভেঙ্গে আহত করা হয় মনোহরকে, পরে তাকে নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে স্বজনরা। মনোহর ঢাকার কর্মস্থল থেকে সাময়িক ছুটিতে বাড়ি ফিরেছিলেন, খবর পেয়ে আহত ব্যাক্তিকে ঢাকা থেকে হাসপাতালে দেখতে আসেন ভূক্তভূগী মনোহরের ভাতিজা ইমরান এবং তার দুই বন্ধু সোহাগ ও রনি, স্বাস্থ্য কমপ্লেক্সে ভূক্তভূগীকে দেখে সেখান থেকে মনোহরের বাড়ীতে ফেরার পথে রাজশাহীর বাগমারার মরুগ্রাম ডাঙ্গাপাড়া এলাকার মৃত কাজিম উদ্দিনের ছেলে ফরিদ উদ্দিনের বাড়ির গেটের সামনে পৌঁছলে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রাঘাঁতে নিহত হয় ভূক্তভূগী মনোহরকে দেখতে আসা মনোহরের ভাতিজা ইমরানের বন্ধু যশোরের রনি। নিহত রনি ঢাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। র্যাবের বার্তা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় গণমাধ্যমকে, র্যাব আরও জানায় হত্যার পর আসামীরা সীমান্ত অতিক্রম করে পালাবার চেষ্টা করছিলো। তবে র্যাবের তৎপরতায় আত্মগোপনে থেকেও পালানোর সেই মনোবাসনা পূরণ হলোনা তাদের। মামলার মূল হোতাসহ দু'জনকে র্যাব -৫ রাজশাহী ও র্যাব-২ সাভার ক্যাম্পের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়। মামলার মূল হোতা রাজশাহীর বাগমারার মরুগ্রাম ডাঙ্গাপাড়ার মোখলেছের ছেলে রায়হান ওরফে রনিকে ঢাকার জিরানি এলাকা থেকে এবং একই এলাকার আজিজুর রহমানের ছেলে সাজ্জাদ হোসেনকে ঢাকার গাবতলি এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা। র্যাবের তৎপরতায় কয়েক স্থানে অভিযানের পর গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাবের যৌথ আভিযানিক দলের সদস্যরা। র্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে গ্রেপ্তার উভয় গ্রেপ্তার ব্যাক্তি হত্যার দায় শিকার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা প্রকৃয়াধিন বলেও বিজ্ঞপ্তির বরাতে গণমাধ্যমকে জানায় র্যাব-৫ রাজশাহীর অধিনায়ক।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভয়-প্রলোভনে নারী শিকার, নর্থ সাউথ ট্রাস্টি শাহজাহানের বিরুদ্ধে যৌন হয়রানি ও দুর্নীতির অভিযোগ
শত ব্যস্ততার মাঝেও মানবিকতার আলো ছড়াচ্ছেন চট্টগ্রামের ডিসি জাহিদ
ছয় মাসের সাফল্য-চ্যালেঞ্জের খতিয়ান নিয়ে সাংবাদিকদের মুখোমুখি চট্টগ্রামের ডিসি জাহিদ
মাছ না মিললে চালও জোটে না: হালদা পাড়ে সেলাই মেশিনে নতুন স্বপ্ন, পাশে ডিসি জাহিদ
