|
থানচিতে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
নতুন সময় প্রতিনিধি
|
![]() থানচিতে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৪ টা দিকে থানচির বাকলাই সীমান্ত সড়কের ১১ কিলো নামক এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, থানচি উপজেলার বাকলাই ১১ কিঃমিঃ নামক এলাকায় সীমান্ত সড়ক নির্মাণে পন্য পরিবহনে ব্যবহৃত একটি হিনো ডাম্পার ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। থানচি ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন মিঞা জানান, বেলা ৪টার সময় নবনির্মিত সড়কে ১১ কিঃমিঃ এলাকায় গাড়িতে আগুন দেওয়ার খবর পেয়েছি, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছলে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনা কেএনএফ সদস্যেরা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি বলে জানান তিনি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভয়-প্রলোভনে নারী শিকার, নর্থ সাউথ ট্রাস্টি শাহজাহানের বিরুদ্ধে যৌন হয়রানি ও দুর্নীতির অভিযোগ
শত ব্যস্ততার মাঝেও মানবিকতার আলো ছড়াচ্ছেন চট্টগ্রামের ডিসি জাহিদ
ছয় মাসের সাফল্য-চ্যালেঞ্জের খতিয়ান নিয়ে সাংবাদিকদের মুখোমুখি চট্টগ্রামের ডিসি জাহিদ
মাছ না মিললে চালও জোটে না: হালদা পাড়ে সেলাই মেশিনে নতুন স্বপ্ন, পাশে ডিসি জাহিদ
