ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুড়িগ্রামে প্রতিবন্ধীর ভাতা কার্ডের টাকা নিয়ে প্রতারনা,অভিযুক্ত বিকাশ এজেন্ট গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 19 February, 2024, 12:42 AM

কুড়িগ্রামে প্রতিবন্ধীর ভাতা কার্ডের টাকা নিয়ে প্রতারনা,অভিযুক্ত বিকাশ এজেন্ট গ্রেফতার

কুড়িগ্রামে প্রতিবন্ধীর ভাতা কার্ডের টাকা নিয়ে প্রতারনা,অভিযুক্ত বিকাশ এজেন্ট গ্রেফতার

কুড়িগ্রামের উলিপুরে এক শারীরিক প্রতিবন্ধীর ভাতা কার্ডের টাকা প্রতারনার মাধ্যমে উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগে এক বিকাশ এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশ। 

অভিযোগ সূত্রে জানা যায়, উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গোড়াই আনন্দ বাজার নামক এলাকার সূবল চন্দ্র বর্মনের স্ত্রী শারীরিক প্রতিবন্ধী কল্পনা রানীর ২০২২ সালে প্রতিবন্ধী ভাতা কার্ড হয়। প্রতি ৩ মাস পর পর কল্পনা তার মোবাইল নম্বরে বিকাশের মাধ্যমে টাকা উত্তোলন করে আসছে। গত ২৮ জানুয়ারি ওই মোবাইল নম্বরে প্রতিবন্ধী ভাতার ২ হাজার ৫ শত ৬৭ টাকা আসে। এরপর গত ৩০ জানুয়ারি টাকা উত্তোলনের জন্য কল্পনা ও তার স্বামী  স্থানীয় গোড়াই আনন্দ বাজারের মন্ডলপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে বিকাশ এজেন্ট হাসান মিয়ার দোকানে যায়। টাকা উত্তোলনের জন্য বিকাশ এজেন্ট হাসান মিয়া কল্পনার বিকাশের গোপন পিন নাম্বার জানতে চায়। এসময় ভূক্তভোগী প্রতিবন্ধী কল্পনার স্বামী সরল বিশ্বাসে তার বিকাশের পিন নাম্বার এজেন্টকে জানায়। এরপর ওই এজেন্ট হাসান মিয়া কিছুসময় ধরে মোবাইল ফোন চাপাচাপি করে তাদের ফোনে কোন টাকা আসেনি বলে জানায়। বিষয়টি তাদের সন্দেহ হলে বিকাশ অফিসে যোগাযোগ করে জানতে পারে ০১---------৯৮৩ নাম্বারে ২ হাজার ৫ শত ৬০ টাকা সেন্ডমানি করা হয় এবং নাম্বারটি হাসান মিয়া ব্যবহার করেন।

বিষয়টি সন্দেহ হলে শারীরিক প্রতিবন্ধী কল্পনা রানীর স্বামী সুবল চন্দ্র বাদী হয়ে গত ১৭ ফেব্রুয়ারি শনিবার হাসান মিয়ার বিরুদ্ধে প্রতারনার অভিযোগে মামলা দায়ের করে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মশিউর রহমান অভিযান চালিয়ে প্রতারক বিকাশ এজেন্ট হাসান মিয়াকে গ্রেফতার করে। উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status