|
বিএনপি নেতা দুদুকে আট মামলায় শ্যোন এরেস্ট
নতুন সময় প্রতিবেদক
|
![]() বিএনপি নেতা দুদুকে আট মামলায় শ্যোন এরেস্ট এসব মামলার মধ্যে রাজধানীর পল্টন থানার চারটি, রমনা থানার তিনটি ও বাড্ডা থানার একটি মামলা রয়েছে। আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ তথ্য জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার আদালতে ৮ মামলায় দুদুকে গ্রেপ্তার দেখানোসহ জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। গত বছর ৫ নভেম্বর শামসুজ্জামান দুদুকে ক্যান্টনমেন্টের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ বিভিন্ন নাশকতার অভিযোগে মামলা করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
