ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিপিএলে আর খেলতে পারবেন তো মোস্তাফিজ?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 18 February, 2024, 4:43 PM

বিপিএলে আর খেলতে পারবেন তো মোস্তাফিজ?

বিপিএলে আর খেলতে পারবেন তো মোস্তাফিজ?

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ানসের অনুশীলনে মাথায় চোট পাওয়া মোস্তাফিজুর রহমান এখন আছেন ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে। সিটি স্ক্যানের পর কুমিল্লা ভিক্টোরিয়ানসের ফিজিও জাহিদুল ইসলাম জানিয়েছেন, মোস্তাফিজের মাথার চোট শুধু বাইরের অংশে। অভ্যন্তরীণ কোনো চোট নেই।


তবে মোস্তাফিজকে নিয়ে এখন বিসিবির মেডিকেল বিভাগের দুশ্চিন্তা তাঁর কনকাশন (মাথায় আঘাত পাওয়াজনিত সমস্যা) নিয়ে। বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, মোস্তাফিজের সিটি স্ক্যান রিপোর্ট ভালো। কোনো ইন্টারনাল ইনজুরি নেই। এক্সটারনাল ইনজুরি আছে। সেলাই লেগেছে পাঁচটার মতো। কিন্তু যেহেতু মাথার চোট, সে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে।’

মাথায় এমন চোটের পর মোস্তাফিজ বিপিএল খেলতে পারবেন তো? এ প্রশ্নের উত্তরে দেবাশিষ চৌধুরীর উত্তর, ‘খেলতে না পারার কিছু নেই। তবে বিষয়টা যেহেতু মাথার চোট…এমনিতে সাধারণত সেলাই থাকলে তো আমরা ৪-৫ দিন (খেলতে) নিষেধ করি। সেটা এখন মূল বিষয় নয়। এখন মাথার চোটটা পার হলে সেটা দেখা যাবে। কনকাশনের ব্যাপারটা আগে ক্লিয়ার হোক, তারপর দেখব। আপাতত স্ক্যানটা ভালো, এটাই বড় কথা।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status