|
রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে সাজেকে সংবর্ধণা
রুপম চাকমা,বাঘাইছড়ি
|
![]() রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে সাজেকে সংবর্ধণা বৃহসম্পতিবার ২১ মে বিকেলে বাঘাইহাট বাজার এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা নবগঠিত রাঙ্গামাটি জেলা কমিটির নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি মো: অলি আহাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মো: হাইরুল ইসলাম রান সিনিয়র সভাপতি, মো: গনিব হাসান, মো: আব্দুল সালাম, সহ সভাপতি, মো: হাসান ইরমান সহ সভাপতি। অনুষ্টানে সভাপতিত্ব করেন মো: জাহিদুল ইসলাম মানিক আহ্বায়ন সাজেক থানা শাখা, অনুষ্টান চঞ্চলনা করেন মো: আব্দুল রহমান সদস্য সচিব সাজেক থানা। সভায় বক্তারা বলেন, ছাত্রদল সবসময় গণতন্ত্র, শিক্ষা ও ছাত্রসমাজের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে। সংবর্ধনা অনুষ্ঠানে সাজেক থানা ও বাঘাইহাট এলাকার ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নবগঠিত কমিটির সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
