ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফটিকছড়িতে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 18 February, 2024, 4:40 PM

ফটিকছড়িতে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

ফটিকছড়িতে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রবারণা পূর্ণিমা ২০২৩-এর ফটিকছড়ি উপজেলায় চেক বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের আয়োজনে উপজেলার শহীদ জহুরুল হক হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গৌতম সেবক বড়ুয়া৷ 

প্রধান অতিথি থেকে চেক বিতরণ করেন ফটিকছড়ির সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাদিজাতুল আনোয়ার সনি। 

উদ্বোধন করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য, ফটিকছড়ি পৌর মেয়র আলহাজ্ব মো. ইসমাইল হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ নেতা এডভোকেট উত্তম কুমার মহাজন, সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহনেওয়াজ, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু রঞ্জন কুমার, ভূজপুর বৌদ্ধ পরিষদের সভাপতি রঞ্জিত বড়ুয়া রক্তিম ও তপন বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের সাধারণ সম্পাদক বাবু ধনঞ্জয় বড়ুয়া রুবেল। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status