|
শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধ ঘোষণা জরিমানা ২৪ লাখ টাকা
মোঃ খোকন মিয়া,শেরপুর
|
![]() শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধ ঘোষণা জরিমানা ২৪ লাখ টাকা অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মনসুর। এই অপরাধে মেসার্স সাওদা ব্রিকস, আর এইচ অটো ব্রিকস এন্ড ম্যানুফ্যাকচার্স-১, আর এইচ অটো ব্রিকস এন্ড ম্যানুফ্যাকচার্স-২ ও মেসার্স একেবি ব্রিকস কে ছয় লক্ষ করে মোট ২৪ লাখ টাকা জরিমানা করা হয়। জানা যায়, জেলার বিভিন্ন এলাকায় কৃষি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সহ জনবসতি পূর্ণ এলাকায় অবৈধভাবে নিবন্ধন বিহীন এসব ইটভাটা পরিচালনা করে আসছে ব্যবসায়ীরা। এছাড়াও পরিবেশ অধিদপ্তরের নিয়ম না মেনে পুড়ানো হচ্ছে বনের কাঠ। এসময় ভেকু নিয়ে ভাটার গুরুত্বপূর্ণ অংশ ভেঙে দিয়ে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপ-পরিচালক আব্দুল্লাহ আল মনসুর জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অবৈধ ভাবে পরিচালিত ইটভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা আজকে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা ও বন্ধের নির্দেশ দেয়েছি। এই ধরনের অভিযান ভবিষ্যতে চলমান থাকবে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রেপ্তার না করে প্রশ্নবিদ্ধ ওসি, আসলে কি ঘটেছিল সেদিন?
ওয়ারিশ আত্মসাৎ করে ওরা জান্নাতের আশায় ধর্মের গান গায়!শাহীন মির্জা
রাজেন্দ্রপুরে ইকরা হিফজুল কোরআন মাদরাসার পাগড়ি প্রদান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান
ক্যানসারে মারা গেলেন মা, হোটেলে খুন ছেলে, অসুস্থ বাবার আকুতি ‘ওষুধের খরচ কে দেবে?’
