|
চৌদ্দগ্রামে থ্রি হুইলার বন্ধে হাইওয়ে পুলিশের সাঁড়াশি অভিযান
আবদুর রউফ, চৌদ্দগ্রাম
|
![]() চৌদ্দগ্রামে থ্রি হুইলার বন্ধে হাইওয়ে পুলিশের সাঁড়াশি অভিযান বুধবার (৩১ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত মিয়াবাজার হাইওয়ে পুলিশ মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার ও মিয়াবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে সিএনজি অটো-রিকসা, থ্রি-হুইলার সহ বিভিন্ন ধরনের যানবাহন আটক করে। এ সময় আটককৃত গাড়ীগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করে জরিমানা আদায় করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম লোকমান হোসাইন জানান, ‘বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশের চৌদ্দগ্রাম বাজার ও মিয়াবাজার এলাকায় মিয়াবাজার হাইওয়ে পুলিশের অভিযানে মহাসড়কে চলাচল নিষিদ্ধ সিএনজি অটো-রিকসা, ইজিবাইক সহ বিভিন্ন ধরণের গাড়ী আটক করে মামলা দায়ের সহ জরিমানা আদায় করা হয়েছে। মহাসড়কে থ্রি হুইলার বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ বেশ তৎপর রয়েছে।’
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাথর নিক্ষেপ নাকি ছদ্মবেশী রেকি (Recce): ভেরি হাইপ্রোফাইল নিরাপত্তা ও অপরাধতাত্ত্বিক বিশ্লেষণ
মুকসুদপুরে স্ত্রীর চুল কেটে ও হাত-পা বেঁধে নির্যাতন, স্বামী আটক
শ্রীবরদীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হওয়া বসতঘর পরিদর্শনে দীঘিনালা উপজেলা বিএনপি সভাপতি শফিকুল ইসলাম
