ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুড়িগ্রাম-৪ আসনের জেপি প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Wednesday, 3 January, 2024, 1:14 AM

কুড়িগ্রাম-৪ আসনের জেপি প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা

কুড়িগ্রাম-৪ আসনের জেপি প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা

কুড়িগ্রাম-৪ আসনে জেপির প্রার্থী রুহুল আমিন সিসিইউতে তার ভাতিজা বলেন, ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তার চাচাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।




দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনের জাতীয় পার্টির (জেপি) প্রার্থী ও দলটির সভাপতিমণ্ডলীর সদস্য রুহুল আমিন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমাবার ভোর ৫টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়।

সেখানে তিনি করোনারি কেয়ার ইউনিট-সিসিইউতে চিকিৎসাধীন বলে সাবেক এ সংসদ সদস্যের ভাতিজা রানা পারভেজ জানান।


রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, “সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতাল আনা হলে প্রথম তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ইসিজি রিপোর্টে তার হার্টের সমস্যা ধরা পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে তাকে ঢাকা নিয়ে যাওয়ার কথা শুনেছি।”

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জাতীয় পার্টি (জেপি) মনোনয়ন পেয়ে কুড়িগ্রাম-৪ আসনে বাইসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সংসদ সদস্য রুহুল আমিন। তিনি এই আসন হতে ২০১৪ সালের ভোটে জয়ী হয়ে ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status