ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
আলফাডাঙ্গায় টিআর প্রকল্পের ইটের সোলিং রাস্তা পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রিদওয়ান
আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Wednesday, 10 June, 2026, 7:57 PM

আলফাডাঙ্গায় টিআর প্রকল্পের ইটের সোলিং রাস্তা পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রিদওয়ান

আলফাডাঙ্গায় টিআর প্রকল্পের ইটের সোলিং রাস্তা পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রিদওয়ান

ফরিদপুরের আলফাডাঙ্গায় টিআর প্রকল্পের আওতায় নির্মিত ইটের সোলিং রাস্তা পরিদর্শন করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাওলানা এস এম রিদওয়ানুন্নবী রেদওয়ান।বুধবার (১০ জুন) দুপুরে উপজেলার বারইপাড়া পাকা রাস্তা থেকে মনিরুজ্জামান বিশ্বাসের বাড়ি পর্যন্ত ২৫০ মিটার দীর্ঘ ইটের সোলিং রাস্তা পরিদর্শন করেন তিনি। ফরিদপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্যের ইউনিয়ন পর্যায়ে বরাদ্দকৃত এই কাজটি সঠিক নিয়মে সম্পন্ন হচ্ছে কিনা তা তদারকি করতে জামাতের দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি উপস্থিত হন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামাতের সেক্রেটারি এসএম হাফিজুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এসএম জিয়াউল হাসান, টগরবন্দ ইউনিয়ন জামাতের সভাপতি সেফায়েত হোসাইন, সেক্রেটারি এনামুল হোসেন, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন জামাতের সেক্রেটারি আকতার হোসেন, বানা ইউনিয়ন জামাতের সভাপতি আরিফুজ্জামানসহ এলাকার সূধীজন।
চেয়ারম্যান প্রার্থী রিদওয়ান জানান, “মাননীয় সংসদ সদস্য কর্তৃক বরাদ্দকৃত ইটের সোলিং রাস্তা যেন সুন্দরভাবে ও সঠিক নিয়মে নির্মিত হয়, সে জন্যই আমি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পরিদর্শনে এসেছি।” তিনি উপস্থিত এলাকাবাসী ও মিডিয়া কর্মীদের নিকট তার মনোভাব ব্যক্ত করেন।এই উদ্যোগে স্থানীয় জনগণ আশা প্রকাশ করেছেন যে, রাস্তা নির্মাণের মাধ্যমে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে এবং জনসাধারণের দৈনন্দিন চলাচল আরও সহজ হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status