ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬ ● ১৯ কার্তিক ১৪৩৩
কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Tuesday, 3 November, 2026, 8:19 PM

কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে জেলা প্রশাসনের আয়োজনে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপনের লক্ষে আজ ৩ নভেম্বর মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত- এ -খুদার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, এবি পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম খান, তথ্য অফিসের উপপরিচালক আব্দুল্লাহ-আল-মামুন, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, মিডিয়া প্রতিনিধি প্রমূখ।

​সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দিবসটি সফল ও শান্তিপূর্ণভাবে উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন। দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যুবসমাজকে ইতিহাস সম্পর্কে সচেতন করার উদ্যোগ।

​জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ তাঁর বক্তব্যে বলেন, জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এই দিবস। দিবসটির তাৎপর্য তরুণ প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। নির্ধারিত কর্মসূচিগুলো সুন্দর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status