|
৩ লাল কার্ডের ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু মেক্সিকোর
নতুন সময় ডেস্ক
|
![]() ৩ লাল কার্ডের ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু মেক্সিকোর ৯ মিনিটে হুলিয়ান কিনিয়োনেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমিনেজ। ৪৯ ও ৮৪ মিনিটে দুই লাল কার্ড দেখে ৯ জনের দল হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা ৮৪ মিনিটে ৯ জনের দল হয়ে যাওয়ার পর যোগ করা সময়ের ২ মিনিটে লাল কার্ড দেখেছেন মেক্সিকোর সেজার মন্তেস। এতে ৩ লাল কার্ড দেখে ফেলল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। আজকের ম্যাচে ফেবারিট হিসেবেই মাঠে নেমেছিল মেক্সিকো। শক্তিমত্তা ও ফিফা র্যাংকিং—দুই দিক থেকেই দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি। সবশেষ ফিফা র্যাংকিংয়ে মেক্সিকোর অবস্থান ১৫তম, আর দক্ষিণ আফ্রিকা রয়েছে ৬০তম স্থানে। মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে ছিল মেক্সিকানরা। দুই দল এখন পর্যন্ত চারবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে। এর মধ্যে দুই ম্যাচে জয় পেয়েছে মেক্সিকো, একটিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা এবং একটি ম্যাচ ড্র হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
