বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 17 September, 2026, 10:00 AM
বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ
তাতে লাভ হয়েছে বাংলাদেশেরই। বেরসিক বৃষ্টির কারণে ম্যাচ না হওয়ায় এশিয়ান গেমসের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের মেয়েরা।
বেরসিক বৃষ্টির খেলা শেষে রোদ উঠেছিল আকাশে। খেলা শুরুর জন্য অনেক সময় অপেক্ষায় করা হলো। তবে আউটফিল্ড ভেজা থাকায় বাংলাদেশ-চীনের ম্যাচ আর হয়নি।
শেষ পর্যন্ত এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালের ম্যাচটা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ রেফারি। র্যাংকিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালের টিকিট পেয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা। বাংলাদেশের ১০ নম্বরের বিপরীতে চীনের র্যাংকিং ৩৬।
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে হবে তা আজই জানা যাবে। সকাল ১১ টায় শুরু হতে যাওয়া জাপান-ভারত ম্যাচে যে দল জয়ী হবে তাদের বিপক্ষে শেষ চারে লড়বে বাংলাদেশ। ফাইনালে ওঠার লক্ষ্যে আগামী ২০ সেপ্টেম্বর প্রতিপক্ষের বিপক্ষে খেলব এর আগে এশিয়ান গেমসে দুবার রুপা ও একবার ব্রোঞ্জজয়ী বাংলাদেশ।