|
জাতীয় সমাজসেবা দিবসে প্রশংসাপত্র পেলেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়া
নতুন সময় প্রতিনিধি
|
![]() জাতীয় সমাজসেবা দিবসে প্রশংসাপত্র পেলেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়া নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় সমাজসেবা দিবসে স্বেচ্ছাসেবী সংগঠন ও স্বেচ্ছাসেবীদের উৎসাহ ও উদ্দীপনা দিয়ে আলোচনা সভা ও স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে প্রশংসাপত্র তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বি, নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আসাদুজ্জামান সরদার ও রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ফরিদা আক্তার। এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তাসহ এনজিও এবং স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। নতুন বছরের শুভ সূচনায় প্রশংসাপত্র পেয়ে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া তার অনুভূতি প্রকাশে বলেন, সামাজিক কাজ করতে গেলে বাধা বিপত্তি এবং অপপ্রচার থাকবেই তাই বলে আমরা স্বেচ্ছাসেবীরা কখনোই থেমে থাকবো না। অন্যায়ের প্রতিবাদ এবং মানবিক কার্যক্রমগুলো চলমান থাকবেই। সংগঠনের কর্মকর্তা ও সদস্যসহ কর্মীদের আন্তরিক মানবিকতার কারণে কাজকের এই প্রশংসাপত্র আমাদের আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এ জন্য জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মানব কল্যাণ পরিষদ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
