ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
শ্রীপুরে মাটির ঘর লেপত‌ে গিয়ে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল চান বানুর
মোহাম্মদ আলী বাবুল , শ্রীপুর
প্রকাশ: Thursday, 11 June, 2026, 8:31 PM

শ্রীপুরে মাটির ঘর লেপত‌ে গিয়ে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল  চান বানুর

শ্রীপুরে মাটির ঘর লেপত‌ে গিয়ে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল চান বানুর

গাজীপুরের শ্রীপুরে গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা এলাকায় মাটির ঘর লেপতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চান বানু (৪৭ ) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছেন।

আজ বৃহস্পতিবার (১১ জুন) বেলা  ১২ টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত চান বানু উপজেলার নিজ মাওনা এলাকার মদন মিয়ার স্ত্রী।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিজ মাওনা এলাকার বাসিন্দা জালাল উদ্দিনের বাড়িতে মাটির ঘরের মেঝে লেপার কাজ করছিলেন চান বানু। কাজের একপর্যায়ে ঘরের ভেতরে থাকা একটি ফ্রিজের নিচে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্রিজে বৈদ্যুতিক ত্রুটি থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।
 
স্থানীয়রা জানান ,জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে বিভিন্ন বাড়িতে গৃহস্থালি কাজ করতেন চান বানু। হঠাৎ এ দুর্ঘটনায় তাঁর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়ার হোসাইন বলেন, ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়।গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status